ঢাকা |

৯টার পরও অফিসে নেই ৩০% কর্মকর্তা, নাম-নম্বর নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

৯টার পরও অফিসে নেই ৩০% কর্মকর্তা, নাম-নম্বর নিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন : সংগৃহীত ছবি
header 3_728
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি ধরা পড়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। ঝটিকা সফরে গিয়ে দেরিতে আসা কর্মীদের নাম ও ফোন নম্বর নোট নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (৬ এপ্রিল) সকালে উপস্থিতি যাচাইয়ে গিয়ে তিনি দেখেন, সকাল ৯টার পরও ৩০ থেকে ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে আসেননি। এ সময় দেরিতে আসা কর্মকর্তা-কর্মচারীদের তালিকা প্রস্তুত করা হয়।
পরে প্রতিমন্ত্রী তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন। 
প্রতিমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নৈতিকতা থাকা প্রয়োজন।
তিনি বলেন, পুরো বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
৯টার পরও অফিসে নেই ৩০% কর্মকর্তা, নাম-নম্বর নিলেন এলজিআরডি প

৯টার পরও অফিসে নেই ৩০% কর্মকর্তা, নাম-নম্বর নিলেন এলজিআরডি প